ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি দেখা যাবে যেভাবে

বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি ম্যাচের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে খেলছে, একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সব সংশয় কাটিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের সবকটি ম্যাচই বাংলাদেশে দেখাবে টি স্পোর্টস।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নটায় গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। তার আগের দিন অফিসিয়াল সম্প্রচারকারীদের নাম জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসের পাশাপাশি খেলা দেখা যাবে স্ট্রিমিং প্লাটফর্ম ট্যাপম্যাডে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস। এছাড়া তামাশা ও ট্যাপম্যাডে দেখা যাবে সেখানে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সিরিজটি সম্প্রচার করবে উইলো, ক্রিকবাজ, ডায়ালগ, আরি ডিজিটল ও সুপারস্পোর্ট।

পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সিরিজ নিয়ে সংশয় জাগে। পরে সূচি পরিবর্তন করে কমানো হয় দুটি ম্যাচ। আগামী শুক্রবার দ্বিতীয় এবং রোববার তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই লাহোরে গড়াবে।

বিষয়:বাংলাদেশ-পাকিস্তান লিটন সম্প্রচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…