চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

টিকটক বা রিলস বানিয়ে ভাইরাল হওয়া মুখগুলো ইদানিং অভিনয়ের জগতে আসছে। বিভিন্ন টিভি নাটকে তাদের দেখা যাচ্ছে! নাটকের সাথে বহুদিন ধরে জড়িতরা বলছেন- তাদের মধ্যে পাওয়া যায় না অভিনয় সত্ত্বা, চরিত্রের বিশ্বাসযোগ্যতা, শিল্পের মান নিয়ে তৈরি হচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া।

আর এসব মিলিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। টিকটকার বা ভাইরাল হওয়া মুখগুলোর অভিনয়ে আসা প্রসঙ্গে কথা হয় এখনকার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে।

ব্যাক টু ব্যাক এই তারকার হৃদয়ের গভীরে, কোটিপতি, সম্পর্কের গল্প নাটকগুলো তুমুল আলোচনায় এসেছে। প্রায় ১৩ বছর অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও জোভান জানান, অভিনয়ের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। তিনি অভিনয় শেখার চেষ্টা করছেন। হয়তো ফিফটি পারেসেন্ট শিখেছেন।

জোভান বলেন, অভিনয় অনেক বড় বিষয়। বছরের পর বছর অভিনয় করেও অনেক বড় অভিনেতারা পারফেক্ট অভিনয় করতে পারে নাই। অভিনয় শেখার কোনো শেষ নাই। আমাদের দেশের শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার, তারিক আনাম খান স্যারদের মতো লিভিং লিজেন্ডারি অভিনেতারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। তাই ছোট ছোট কাজে বা টিকটকে ভাইরাল হয়ে এসে অভিনয় করাটা অতো সহজ নয়।

জোভান বলেন, আমি বিগত ১৩ বছর ধরে অভিনয় করছি কিন্তু আমার মনে হয় এখনও ফিফটি পারসেন্টও অভিনয় শিখতে পারিনি। অভিনয়টা আসলে অশেষ একটা জার্নি। প্রত্যেকটা নতুন কাজে নিজেকে নতুনভাবে তৈরি বা নতুন কিছু শেখার চেষ্টা এজন্য সবসময় করি।

সম্প্রতি প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘প্রিয় নামে ডেকো’ নাটকের শুটিং করছেন। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর এবং প্রবীর রায় চৌধুরী। এতে তার সঙ্গে রয়েছেন তটিনী। ৩০ লাখ টাকা বাজেটে নির্মিত এই নাটকটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।

Reneta

বড় বাজেটে নির্মিত এই নাটক প্রসঙ্গে জোভান বলেন, ২০১৭/১৮ সালেও একলাখ ষাট হাজার বাজেটে নাটক করেছি। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য বড় অর্জন এবং ব্লেসিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জোভানটিকটকটিকটকারনাটকভাইরাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT