চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনায় অতিষ্ঠ পাকিস্তান ছাড়লেন সেই সামিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
সামিয়া পাকিস্তান ছাড়ার ছবি, দুই ছবি, একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের সমালোচনায় অতিষ্ঠ হয়ে নিজের জন্মভূমি পাকিস্তান ছেড়ে আলোচনায় জনপ্রিয় টিকটক তারকা সামিয়া হিজাব। সম্প্রতি এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করে রীতিমত আন্তর্জাতিক খবরে পরিণত হন তিনি।

সাম্প্রতিক একটি ভিডিওতে সামিয়া দাবি করেন, তার পোশাক নিয়ে পাকিস্তানে সাধারণ মানুষ থেকে সরকার- সবাই সমালোচনায় মগ্ন ছিলো। অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

“পোশাক নয়, জাতির মানসিকতা ছোট হচ্ছে” বলেও এসময় ভিডিওতে মন্তব্য করেন সামিয়া।

ভাইরাল সেই ভিডিওতে সামিয়া জানান, পাকিস্তানের জনগণ ও সরকারের বিচারধর্মী (জাজমেন্টাল) আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সামিয়া ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমার পোশাকে দিনে দিনে যে বদল ঘটছে, সেটা আমার দোষ নয়। এটা জাতির দোষ। মানুষের সংকীর্ণ মানসিকতা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকার ও জনগণের চিন্তাভাবনা এক। তার ভাষ্য, “সরকার আর মানুষের চিন্তাভাবনা মিশে গেছে, সবাই একই রকম ভেতরে ভেতরে।”

Reneta

সামিয়া হিজাব নিজের অভিজ্ঞতার তুলনা করেন ইউটিউবার রজব বাটের সঙ্গে, যিনি কয়েক মাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে বসবাস শুরু করেছেন।

আবেগঘন কণ্ঠে সামিয়া বলেন, “রজব বাটের সাথেও একই ঘটনা ঘটেছে। তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে”। সামিয়ার দাবি, তিনি ও রজব দুজনই “এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াচ্ছেন” এবং পরিবার থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন।

মানসিক ও সামাজিক চাপের কারণেই তিনি পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন বলে স্পষ্ট ভাষায় জানান। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন সামিয়া হিজাব। সেখান থেকেই তিনি ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে তার টিকটক অ্যাকাউন্ট এখনও প্রাইভেট।

যদিও সামিয়া স্বীকার করেছেন যে তিনি এখন দুবাইয়ে আছেন, তবে তিনি স্থায়ীভাবে দেশ ছেড়েছেন কিনা তা স্পষ্ট করেননি। অনেকেই ধারণা করছেন, অনলাইন সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই তিনি পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন। সামা.টিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবারটিকটকতারকাপাকিস্তানলিড বিনোদনসমালোচনা’সামিয়াসামিয়া হিজাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT