বিনোদন

মাত্র ২৯ বছরেই চলে গেলেন জনপ্রিয় টিকটকার!

প্রস্তুত অভিনেত্রীর ছবি, হালকা হাসি ও চোখে স্বপ্নের ঝিলিক. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রীর একটি ছবি, তিনি হালকা হাসি ও স্বপ্নের মতো চোখে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাইম ভিডিওর কমেডি সিরিজ ক্লাব র‍্যাট-এর স্রষ্টা এবং জনপ্রিয় টিকটকার ইভা ইভানস মারা গেছেন। ২১ এপ্রিল মাত্র ২৯ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

ইভা ইভানসের বোন লিলা খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ইভার মৃত্যুর খবরটি জানিয়েছেন তিনি। খবরটি ভক্তদের শেয়ার করার অনুরোধও করেছেন তিনি। তবে মৃত্যুর কারণ জানাননি তিনি।

লিলা লিখেছেন, ‘গতকাল আমাদের আমাদের মিষ্টি, দারুণ, যত্নশীল, সৃষ্টিশীল, কৌতুকে ভরা, সুন্দর বোনটি মারা গেছেন।’ পোস্টের সাথেই ভার একটি ছবি শেয়ার করেছেন তিনি।

২৩ এপ্রিল বিকালে ম্যানহাটন-এ ইভার জন্য স্মরণ সভার আয়োজন করেছে তার পরিবার। সেখানে ইভার পরিবারের সদস্য ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইভার টিকটকে ফলোয়ার সংখ্যা ৩ লাখের বেশি। ইনস্টাগ্রামে তার প্রায় ২৯ হাজার ফলোয়ার আছে।

বিষয়:টিকটকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…