টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে মধ্যরাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ও দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল শান্ত। যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচে না হলেও মূল বিশ্বকাপের প্রথম থেকেই তাসকিনকে পাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। সুপার এইটে খেলাই প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের।






