বিনোদন

প্রথমদিন কত আয় করল ‘টাইগার থ্রি’?

অভিনেতা টাইগার শ্রফের ছবি, সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগার থ্রি সিনেমার একটি দৃশ্য, অভিনেতা টাইগার শ্রফের ছবি, সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিওয়ালিতে মুক্তি পেয়ে দারুণ সাড়া পেয়েছে সালমান খানের ছবি ‘টাইগার থ্রি’। মুক্তির প্রথম দিন ভারত জুড়ে ছবিটি আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি।

২০১৭ সালের পর আবার বড় পর্দায় ফিরেছে ‘টাইগার।’ এই ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেছে বক্স অফিসে।

‘টাইগার থ্রি’ সালমানের সবচেয়ে বড় ওপেনার। এর আগে ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।

‘টাইগার থ্রি’ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিষয়:ক্যাটরিনা কাইফ টাইগার থ্রি সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…