বাংলাদেশ

শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

সায়েন্সল্যাবের সংঘর্ষে ছাত্রলীগের পিছু হটে রণক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই ঘণ্টা সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব, ছাত্রলীগ পিছু হটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আজকে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।

বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ৮টায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

পোস্টে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’

‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

বিষয়:কমপ্লিট শাটডাউন কোটা আন্দোলন কোটাবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন শাটডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…