পরিবেশ

আষাঢ়ের প্রথম দিনে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আষাঢ়ের প্রথম দিনে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আষাঢ়ের প্রথম দিনে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ (১৫ জুন) শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাস বজ্রসহ বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…