চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর নতুন ক্যারিশমা, তমার ক্যারিয়ার সেরা অভিনয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
বিনোদন
A A

রাজধানীর কদমতলীতে ২০২১ সালের জুনে ‘ট্রিপল মার্ডার’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো। সেই ঘটনার ছায়া অবলম্বনে রায়হান রাফী নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’!

নৃশংস হত্যাযজ্ঞ, লোমহর্ষক এই ঘটনায় নির্মিত ওয়েব ফিল্মটিতে তমা মির্জা তার ক্যারিয়ারে সেরা অভিনয় করেছেন। বুধবার (১ মার্চ) বড় পর্দায় প্রিমিয়ারে ছবিটি দেখে এমনটাই মন্তব্য করেছেন বেশ কয়েকজন।

রাজধানীর এসকে এস টাওয়ারের সিনেপ্লেক্সে বুধবার সন্ধ্যায় ছিলো ‘ফ্রাইডে’র বিশেষ প্রদর্শনী। সেখানে পরিচালক রাফী, তমা মির্জা ছাড়াও এতে অভিনয় করা ফারজানা ছবি, নাসির উদ্দিন, নীলাঞ্জনারা উপস্থিত ছিলেন।

প্রিমিয়ারে ‘ফ্রাইডে’ প্রদর্শনীর পর সবাই এক বাক্যে বলেছেন, রাফী তার নির্মাণে নতুন ক্যারিশমা দেখিয়েছেন। তমা সম্ভবত তার ক্যারিয়ারে সেরা অভিনয়টাই করে ফেলেছেন! নজর কেড়েছেন ফারজানা ছবিসহ অন্যরাও!

গল্পে দেখা যায়, জন্মদিনের রাতে কেট কাটার পর বাড়ির সবার জীবনে ধেয়ে আসে ভয়ংকর অন্ধকার! লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়াবহতা উঠে আসে গল্পের পরতে পরতে। একের পর এক খুন। ঘরের সবজি কাটার দা দিয়ে জবাই, খুনের পর লাশগুলো টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে রাখার মতো অমানবিক সব দৃশ্য!

‘ফ্রাইডে’ দেখে মনে হয়েছে, একের পর খুন জখমও নির্মাতা রাফী তার মুন্সিয়ানায় উপভোগ্য করে তুলেছেন! বিশেষ করে এরকম মিস্ট্রি থিলার জনরা যাদের পছন্দ, তারা গোগ্রাসে সিনেমাটি উপভোগ করবেন!

Reneta

প্রত্যেকের অভিনয়ের সঙ্গে গল্প বলার ধরন এবং বিজিএম ছিল অসাধারণ। শুরুতে নাসির উদ্দিনের উপস্থিতিতে হাসি ঠাট্টায় ভরপুর থাকলেও শেষের দিকে গা শিউরে উঠবে! শুরু থেকে ঠাণ্ডা মেজাজে অভিনয়ের ছাপ রেখেছেন তমা। একের পর এক খুনের সময় তার এক্সপ্রেশন, সংলাপ ডেলিভারি বলে দেয় তমা সেরা অভিনয় করেছেন!

গ্ল্যামার ভেঙে তমা অভিনেত্রী হওয়ার চেষ্টায় আরও একবার সফল হয়েছেন। আগেই কয়েকটি কাজে তিনি প্রমাণ দিয়েছেন। নতুন করে আবার প্রমাণ করলেন। ৩ মার্চ রাফীর জন্মদিন উপলক্ষে বিঞ্জ অ্যাপে এটি মুক্তি পাবে। এদিন রাত ৯টায় দর্শক স্ট্রিম করতে পারবেন। ধারণা করা যাচ্ছে, মুক্তির পর তমার অভিনয় নিয়ে অন্তর্জালে বেশ আলোচনা তৈরি হতে পারে।

তমা মির্জা বলেন, যে চরিত্রটা করি এটাই আমার কাছে গ্ল্যামারাস মনে হয়। দেখতে কত সুন্দর লাগবে এটা মনে রাখি না, চরিত্রটি কতটা সুন্দরভাবে তুলে ধরতে পারি সেটা মাথায় রাখি। এতে যে চরিত্রটি করেছি জানি না এমন ভয়াবহ চরিত্র আগে কোনো অভিনেত্রী করেছে কিনা। তবে আমি সর্বাত্মক চেষ্টা করেছি ভালো করার।

গাজীপুরে এক বাড়িতে খুনের ঘটনায় ‘জানোয়ার’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন রাফী। ‘ফ্রাইডে’র ক্যাম্পেইনে বলা হচ্ছে ‘জানোয়ার’-এর রাফী নতুন নির্মাণ। এটি এতটাই নৃশংস গল্প ও নির্মাণ যে নির্মাতা আগেই জানিয়েছেন, পরিবারের সবাই যেন একসঙ্গে না দেখেন।

রায়হান রাফী বলেন, এটি শুধুমাত্র ওটিটির জন্য বানিয়েছি। হিট ফ্লপের জন্য বানাইনি। চেয়েছি যাতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। শুটিংয়ে আমরা সবাই অনেক কষ্ট করেছি। যেটা কনটেন্ট দেখলে দর্শক বুঝতে পারবে।

‘জানোয়ার’ মুক্তির পর আসল ঘটনার দোষীদের শাস্তি হয়েছে। আমি আসলে সচেতন করার জন্য বানিয়েছি। আমার কাজগুলো দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকে। আমি নিজস্ব ভাবনা থেকে আমার মতো করে তুলে ধরেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েব সিরিজজানোয়ারতমা মির্জানাসির উদ্দিননীলাঞ্জনাফারজানা ছবিফিল্মফ্রাইডেবিনজেলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT