আন্তর্জাতিক

ব্যাংককে শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত

অস্ত্রধারী একজন ব্যক্তি একজনকে মারধর করছে, একটি লিভিং রুমে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি অস্ত্রধারী একজনকে মারধর করছে, একটি আধুনিক লিভিং রুমে।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় এক বিদেশি নাগরিকসহ আরও চারজন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ১৪ বছর বয়সী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি হামলার সময় একটি হ্যান্ডগান ব্যবহার করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ক্রেতারা দ্রুত মলের বাইরে ছুটে যাচ্ছে। একটি ভিডিওতে চারবার গুলির আওয়াজ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শুনে তারা দোকান এবং বাথরুমের ভিতরে লুকিয়েছিলেন। মলের একটি দোকানের মালিক বলেছেন, তিনি একাধিক গুলির শব্দ শুনেছেন।

দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তিনি ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন।

থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল যদিও ব্যক্তিগত বন্দুকের মালিকানার হার তুলনামূলকভাবে বেশি।

বিষয়:গুলি বন্দুকধারী ব্যাংকক শপিং মল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…