চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে তিন পার্বণ: বসন্ত, ভালোবাসা দিবস, সরস্বতী পূজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, লাইফস্টাইল
A A

নাজিলা নূর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দেখতে দেখতেই বছর ঘুরে চলে এসেছে বসন্ত। একই দিনে ভালোবাসা দিবস, তার মধ্যেই এবার থাকছে সরস্বতী পূজার আমেজ।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যা বাংলা বর্ষপঞ্জিকায় পহেলা ফাল্গুন। ঘটনাক্রমে একই দিনে এবার সরস্বতী পূজা। একই দিনে তিনটি উৎসব উদযাপনে রয়েছে একেক জনের একেক মতামত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ্যারোমা হালদার বলেন, আমরা যদি তিনটি ভিন্ন উৎসব উদযাপনের জন্য তিনটি পৃথক দিন পেতাম তবে ব্যাপারটা দুর্দান্ত হতো। কিন্তু, সুবিধার দিক বিবেচনা করলে, একদিনে তিনটি উৎসব পালন করা বেশ মজার হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বর্ষা বলেন, তিনটি উৎসব একদিনে হওয়ায় এখন কোনটা রেখে কোনটা উদযাপন করবো, কোনটার জন্য সাজবো সেটা নিয়ে চিন্তিত। তবে পূজার কারণে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে যা দিনটি সুন্দরভাবে উদযাপনে সাহায্য করবে। কিন্তু একই কারণে দিনটিতে ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যা ঘুরতে বের হওয়া জনসাধারণের জন্য হয়রানির কারণ হতে পারে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থী সাধন রায় জানান,পশ্চিম বাংলা’র হিন্দু সম্প্রদায়ে একটা প্রচলিত রেওয়াজ আছে যে, সরস্বতী পূজা হলো বাঙ্গালীদের ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পূজা মূলত শিক্ষার্থীরা উদযাপন করে থাকে। তাই এদিন নিজেদের মধ্যে ভালবাসা প্রকাশ বা বিনিময়ের একটা সুযোগ পায় তারা। সরস্বতী পূজা আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় তাই ভালোই হয়েছে। তবে ফাল্গুন আলাদা হলে ভালো হতো। কেননা ফাল্গুন অনেকটা ভিন্নভাবে উদযাপন করে, সরস্বতী পূজা বা ভালোবাসা দিবস এর তুলনায়

Reneta

অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলহাম শারার মতে, তিনটি বিশেষ দিন একই তারিখে না হয়ে আলাদা আলাদা দিনে হলে ভালো হতো। শীতের জরাজীর্ণ দিনগুলো দূর হয়ে ফাল্গুন শুরু হয়। মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়। যা বাঙালি সমাজ নিজেদের মত করে উৎযাপন করে। হলুদ শাড়ী পাঞ্জাবি পরে নতুন উদ্দীপনায় কর্মে নিযুক্ত হয়। কিন্তু একই দিনে পাশ্চাত্য সমাজের জনপ্রিয় ভ্যালেন্টাইন্স ডে হওয়ায় বাঙালি সমাজ নিজেদের সংস্কৃতি ভুলে পাশ্চাত্যের ভাবধারায় প্রভাবিত হয়। পহেলা ফাল্গুনের মাধুর্য ব্যহত হয়। অপরদিকে সরস্বতী পূজা মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত সনাতনী একটি ধর্মীয় উৎসব। সরস্বতী জ্ঞান এবং শিল্পের দেবী। বিদ্যার্থীদের জন্য এটি বিশেষ এক দিন। কিন্তু এবার ১৪ ফেব্রুয়ারি তে সরস্বতী পূজা নির্ধারিত হওয়ায়, পূজার গাম্ভীর্য এবং মাহাত্ম্য খণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। তাই তো প্রকৃতি নিজের রূপে সাজে। উৎসবমুখর এই আমেজে পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও ভালোবাসা দিবস একদিনেই উদযাপন করবে উৎসবপ্রিয় বাঙালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক দিনে তিন পার্বণবসন্তভালোবাসা দিবসসরস্বতী পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT