চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন 

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:৪৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা, পূজার আনুষ্ঠানিকতা ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা ব্যাপক ধর্মীয় নিষ্ঠা, উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ৩৭টি মণ্ডপে এবারের পূজা সম্পন্ন হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নানা আয়োজনে এবারের পূজা হয়ে উঠেছিল বর্ণিল ও উৎসবমুখর।

Banglabid

এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের বিভাগীয় মণ্ডপে এসে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। সকালে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে প্রার্থনা ও বন্দনার মধুর সম্মিলন ঘটে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান এবং দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে পূজার মূল কার্যক্রম সম্পন্ন হয়। এরপর চলে প্রসাদ বিতরণ ও পূজাকে ঘিরে আনন্দঘন সময় কাটানোর পালা।

বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী সাথী রানী রায় বলেন, আমাদের জন্য সরস্বতী পূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনমেলা। সবাই একসঙ্গে মিলিত হয়ে বিদ্যার দেবীর আশীর্বাদ কামনা করি, যা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।

গতবারের মত এবারও জবির ইংরেজি বিভাগের পূজায় পৌরোহিত্য করেন বিভাগের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক। টানা দ্বিতীয়বার নারী পুরোহিতের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হওয়ায় এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। বিষয়টি বেশ সারা ফেলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষকরা।

Reneta

এ ব্যপারে সমাদৃতা বলেন, শাস্ত্রে নারীদের পৌরোহিত্যের কোনো বাধা নেই, তবে সামাজিক বাস্তবতায় এটি এখনো স্বাভাবিক বিষয় হয়ে ওঠেনি। আমি চাই, এই উদ্যোগ আরও প্রসারিত হোক এবং নারীরা পূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজে সম্পৃক্ত হোক।

শিক্ষার্থীরা বিদ্যার দেবীর সামনে প্রার্থনা করেন, যেন আগামী দিনগুলো তাদের জন্য শুভ ও সফল হয়। দুপুরের পর গানের তালে তালে নেচে উঠে শিক্ষার্থীরা পূজার আনন্দ ভাগ করে নেন।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, খুবই সুন্দর ও সুষ্ঠু ভাবে পূজা সম্পন্ন হয়েছে। সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে পূজা উদযাপন করেছে। নিরাপত্তার দিক বিবেচনা করে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, এবারের পূজায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই সম্প্রীতি ও ঐক্যের আবহ আগামীতেও বজায় থাকুক।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মত এবারও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছাড়া অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলাদাভাবে পূজা উদযাপন করছেন।

সেই হিসাবে এবার বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ; দুটি ইনস্টিটিউট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে পূজা সম্পন্ন হয়েছে। পূজা দেখতে ভীড় জমান পুরান ঢাকা ও আশেপাশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা।

পূজা উপলক্ষে আলপনা ও আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে ক্যাম্পাস। শান্ত চত্বর, শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলা, বিজ্ঞান অনুষদ চত্বর, কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে নিজ নিজ বিভাগের মণ্ডপ সাজিয়েছেন সনাতন শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংগীতের দেবী সরস্বতীসরস্বতী পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT