অপরাধ

টেকনাফে অপহৃত তিনজন উদ্ধার, তিন অপহরণকারী আটক

টেকনাফে অপহৃত তিনজন উদ্ধার, তিন অপহরণকারী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অপহৃত তিনজন উদ্ধার, তিন অপহরণকারী আটক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অপহৃত তিনজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রোববার রাত ১১টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া। অভিযান চলাকালে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। এসময় সেখানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ৩ অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা করেছিল। আটক অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিষয়:কক্সবাজার মানব পাচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…