কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব রিমান্ডে

কেন্দ্র সচিবের রিমান্ডে থাকা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামে পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবের রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের প্রধান আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামী লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।

এছাড়াও ৫ আসামীর মধ্যে ২ আসামীর রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার শুনানীর দিন ধার্য করে।

মামলার আসামীরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলা এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

বিষয়:এসএসসি প্রশ্নপত্র ফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…