চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বায়ুদূষণে তিন শ্রেণির মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
৪:৩৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বহুবার বায়ুদূষণ শহরের শীর্ষ স্থান দখল করেছে রাজধানী শহর ঢাকা। সর্বশেষ গতকাল এবং আজ রবিবার ১৫ জানুয়ারি সকলেও বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে। দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ নিয়মিতই এমন সমীক্ষা দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার দূষিত শহরের তালিকায় ঢাকা নগরী।

বায়ুদূষণের কারণে ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রতিফলন দেখা যাচ্ছে বেশি। শিশুদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বিঘ্নিত হওয়ার পাশাপাশি নানা শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে। চিকিৎসকেরা বলছেন: বাতাসে ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা বেড়ে গেলে ক্যানসার, শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা বেড়ে যায় এবং বুদ্ধিমত্তা কমে যায়।

বায়ুমণ্ডলীয় অধ্যায়ণ কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন: বায়ুদূষণ তিন শ্রেণির মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। শিশু কিশোর, বৃদ্ধ এবং গর্ভবতী মায়েদের জন্য বাযুদূষণ মারাত্মক স্বান্থ্যহাণির মূল কারণ এই বাযুদূষণ। এর থেকে প্রতিকার পাওয়ার জন্য সম্মিলিত কাজ করার আহ্বান জানান এই কর্মকর্তা। তিনি বলেন, সিটি কর্পোরেশন, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সমন্বয়ে বায়ুদূষণ রোধ করা সম্ভব।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলিকণা।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

Reneta

বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে, তার অধিকাংশই বায়ু দূষণজনিত। গবেষণা বলছে, সাম্প্রতিককালে বাংলাদেশের কয়েকটি শহরে, বিশেষ করে ঢাকার বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাযুদূষণের এইসব অতিক্ষুদ্র কণা সহজেই মানুষের চোখ-নাক-মুখ দিয়ে ঢুকে রক্তের সাথে মিশে যায় এবং ফুসফুস, হার্ট, কিডনি লিভার আক্রান্ত করে থাকে।

তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রজনন স্বাস্থ্য। বিশেষ করে গর্ভপাত, জন্মগত ত্রুটি, শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে বায়ু দূষণ বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলে বলে জানান চিকিৎসকরা।

সর্বশেষ আজ রবিবার ১৫ জানুয়ারি, ঢাকা শহর বায়ুদূষণে তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। এই প্রতিবেদনে দেখা যাচ্ছে সকাল ৯টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮৫ নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

সাধারণত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাতাসের মান নির্ণয়ের জন্য একিউআই একটি সূচক।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বায়ু দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT