চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা ও কাঠালিয়ামোড়া এলাকায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন চাচাতো ভাই-বোন। শুক্রবার (২২ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, পিএমখালী ইউনিয়নের ছনখোলা মাঝের পাড়ার বাসিন্দা জিয়া উদ্দীন ও বোরহান উদ্দীনের দুই সন্তান মিমতাহা মণি (৩) ও মোহাম্মদ (২ বছর ৫ মাস) ও চট্টগ্রামের সাইদুল ইসলাম লাভলুর ছেলে আসাদুল আবরার (২ বছর ৬ মাস)।

জানা যায়, মিমতাহা ও মোহাম্মদ খেলতে গেলে বাড়ির উঠানে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় উপুড় হয়ে ওই দুই শিশু ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে আসেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা। কিন্তু সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হলো। বাবা-মায়ের অজান্তে শিশু আসাদুল আবরার পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে পিএমখালী থেকে পানিতে ডুবে তিন শিশুকে আনলে মৃত ঘোষণা করা হয়। অভিভাকদের অসচেতনতার কারণে ওই তিন শিশুর মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার পিএমখালীর ছনখোলাকক্সবাজার সদর হাসপাতালপুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT