সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা।
আজ বুধবার ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে পুলিশ জানায়।








