আন্তর্জাতিক

মুম্বাইয়ের মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি

মুম্বাইয়ের মার্কিন দূতাবাসের সামনে রঙিন আলোয় আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের মার্কিন দূতাবাসের সামনে রঙিন আলোয় আলোকসজ্জা, যা নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রে দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইলে বার্তা পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই বার্তা পাঠিয়েছে তা নিশ্চিত নয় ভারতীয় পুলিশ।

রোববার ১১ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে একটি জি-মেইল আইডি থেকে দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়।

প্রতিবদেনে বলা হয়, মুম্বাই পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে। তদন্ত করে এর বিস্তারিত জানা যাবে।

ইমেলকারী নিজেকে একজন পলাতক মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দেয়। পুলিশ জানায়, অভিযুক্ত মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার এবং সেখানে কর্মরত সকল মার্কিন নাগরিককে হত্যা করার হুমকি দিয়েছে।

বিষয়:ভারত ভারত-যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…