চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিস্টেমের গ্যাঁড়াকলে হাজারো রেমিট্যান্স যোদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
বাংলাদেশ, ভিডিও নিউজ
A A

পরিবারের স্বচ্ছলতা আর দেশের অর্থনীতির চাকা সচল করতে একেকজন হতে চেয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধা। বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমাতে চেয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়। কিন্তু কর্তৃপক্ষের নড়বড়ে অবস্থান আর সিস্টেমের গ্যাঁড়াকলে পড়ে আজ তাদের ঠাঁই হয়েছে রাজপথে। জীবন থেকে মূল্যবান কয়েকটা বছর হারিয়ে আজ তারা দিশেহারা।

২০২২ এবং ২০২৩ সালে কঠোর পরিশ্রম করে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং লটারিতে বিজয়ীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। নিয়ম অনুযায়ী রোস্টারের মেয়াদ দুই বছর থাকলেও, অভিযোগ উঠেছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল হাজার হাজার যোগ্য প্রার্থীর ফাইল মালিকদের প্যানেলে পাঠাতে ব্যর্থ হয়েছে। ফলে কোনো সুযোগ না পেয়েই সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছেন তারা।

কোরিয়ান ভাষা শেখা আর দীর্ঘ সাধনার পর যখন তারা নির্বাচিত হয়েছিলেন, তখন চোখে ছিল আকাশছোঁয়া স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এক দিকে পুরনোদের অনিশ্চয়তা, অন্যদিকে নতুন সার্কুলারের তোড়জোড় এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।

Banglabid

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনাব মোঃ নুরুল হক জানান, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি।

কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দক্ষিণ কোরিয়া সরকারের সাথে আলোচনা করে এই ‘ডিলিটেড’ প্রার্থীদের মেয়াদ বাড়ানোর উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? দক্ষ ও যোগ্য এই প্রার্থীদের দীর্ঘশ্বাসের কি কোনো সমাধান নেই?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT