বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দপ্তরে আবার নিয়োগ পেলেন যারা

প্রধানমন্ত্রীর দপ্তর, সুন্দর ও আধুনিক স্থাপনা, সবুজ গাছপালা পরিবেষ্টিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রবেশদ্বার, আধুনিক স্থাপনা ও সবুজ গাছপালা পরিবেষ্টিত, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর দপ্তরে ১১ জনকে নতুন করে আবার নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

নিয়োগ পাওয়া সদস্যবৃন্দ হলে: ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় ডা. এবিএম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর প্রোটকল অফিসার-২ পদে আবু জাফর রাজু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার পদে সনজিদ চন্দ্র দাস ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরনবী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও ফেরদৌস আহমেদ খান, ফটোগ্রাফার পদে আন্দ্রিয় স্কু, উপ-প্রেস সচিব পদে হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর  সহকারী একান্ত সচিব-২ পদে গাজী হাফিজুর রহমান, সিনিয়র ফটোগ্রাফার পদে এস এম গোর্কি নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…