চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার, রাজাকার’ স্লোগানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতকাল রাতে আন্দোলনের নামে কুৎসিত স্লোগান শুনেছি। এতদিন যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্য হলো, কোটা আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন করতে চাচ্ছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এই আন্দোলনে সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল রাতে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিয়ে অস্তিত্বকে আঘাত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না। পরাজিত অপশক্তির আস্ফালণ মেনে নেব না। রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার।

ওবায়দুল কাদের বলেন, যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাকার পরিচয় দিতে গৌরববোধ করছে। যারা এমনটা করছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলতে লজ্জা লাগে।

তিনি বলেন, যেকোন অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে। উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। সড়ক বন্ধ করে সভা সমাবেশ মেনে নিতে পারি না বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকোটাকোটা আন্দোলনকোটা আন্দোলনকারীরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT