বাংলাদেশ

যারা এখনও হজের জন্য ভিসা পায়নি তাদের চিন্তার কিছু নেই: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, অন্যান্য কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যারা এখনও ভিসা পায়নি তাদের চিন্তার কিছু নেই। সঠিক সময়ে পাবেন।

তিনি আজ মঙ্গলবার ৭ মে সাংবাদিকদের এই কথা বলেন।

ফরিদুল হক খান জানান, এবছর ৮৫ হাজার ৮৫জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে এখন পর্যন্ত ২০ হাজার জন ভিসা পেয়েছেন।

উল্লেখ্য, আগামী ৯ মে বাংলাদেশি হাজীদের প্রথম ফ্লাইট শুরু হলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি।

বিষয়:ধর্মমন্ত্রী ভিসা হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…