অন্যান্য খেলা

পাঁচ অলিম্পিকে মাতিয়ে অবসর

অলিম্পিকে স্বর্ণপদক জেতা একজন পুরুষ খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকের স্বর্ণপদক জেতা একজন পুরুষ খেলোয়াড়ের হাসিমুখের ছবি, তিনি তার মেডেল দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচটি অলিম্পিকে অংশগ্রহণ করার পর ডাইভিংকে বিদায় জানিয়েছেন গ্রেট ব্রিটেনের অ্যাথলেট থমাস রবার্ট ডিলে। সোমবার সংবাদমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন টোকিও অলিম্পিকে সোনা জেতা তারকা। প্যারিস অলিম্পিকসহ মোট পাঁচটি আসরে অংশগ্রহণ করেছেন তিনি।

প্যারিস অলিম্পিকে রৌপ্য জেতা টম জানিয়েছেন, ‘বিষয়টি খুব খুব পরাবাস্তব একটি বিষয়। এটা আমার শেষ অলিম্পিক, সেটা জেনে অনেকবেশি নার্ভাস ছিলাম। এখানে অনেকবেশি চাপ এবং প্রত্যাশা ছিল। কিন্তু এটি শেষ করার জন্য বেশ আগ্রহী ছিলাম।’

‘দিনশেষে বিষয়টি বেশ আবেগ প্রবণ ছিল যে, ডাইভিংয়ে এটি আমার শেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে। কিন্তু জীবনের যেকোনো পর্যায়ে এ সিদ্ধান্ত আমাকে নিতে হতো এবং এটাই আমার কাছে সঠিক সময় মনে হয়েছে। শেষদিন বলার জন্য এটি সঠিক দিন ছিল।’

টম ২০২০ টোকিও অলিম্পিকে ১০ মিটার ডাইভিংয়ে সোনা জিতেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ২০০৯ সালে ফিনায় এবং ২০১৭ সালে সোনা জিতেছিলেন।

বিষয়:টোকিও অলিম্পিক ২০২০ থমাস প্যারিস অলিম্পিক-২০২৪ ব্রিটেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…