চাঁদপুর

এবছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

দীপু মনি বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো প্যান্ডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপু মনি ইসি সিদ্ধান্তের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো প্যান্ডেল।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন, এবছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। যেটি হয়েছে, সেটি হলো- একজন কেন্দ্র সচিব ভুলে অনেকগুলো প্রশ্নের প্যাকেট একসাথে নিয়ে চলে গেছে। এটি কিভাবে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: আর যে দুই একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দিয়ে দেয়া হয়েছে, এটি বিজি প্রেসে যখন প্যাকেট হয় প্রশ্ন সেখানে কোথাও কোথাও ভুলটি ঘটেছে। আমরা তাদের সাথে আবারো বসছি, এই ভুলটি যেন আর না হয়।

আজ দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডাঃ শাকওয়াত হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানও প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রয়সহ অনেকে।

বিষয়:ডাঃ দীপু মনি প্রশ্নপত্র ফাঁস শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…