চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
১১:৩১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A

ঢাবি, চবি ও জবির পর এবার প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয়। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে দুইজনের পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।

ফেসবুক পোস্ট অনুযায়ী ইবি ছাত্রশিবিরের সভাপতির নাম এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান।

খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০০৭ সালে তিনি পাবনার আওরঙ্গাবাদ আবাসিক হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনে হাফেজ হন। পরে পাবনার রাধানগর উপজেলার আজিজিয়া নূরানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেন। পরে ২০১৪ সালে পাবনা আলিয়া (কামিল) মাদরাসা থেকে দাখিল ও ২০১৬ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখা থেকে দাখিল সম্পন্ন করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

এরআগে সভাপতি এবং সেক্রেটারি দু’জনেই ইবি শাখার ফাউন্ডেশন সম্পাদক, অর্থ সম্পাদক, এইচআরডি সম্পাদক ও অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরপ্রকাশ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিয়েছে স্যামসাং পরিবার

মে ৪, ২০২৬

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

মে ৪, ২০২৬

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

মে ৪, ২০২৬

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT