বিনোদন

এবার ‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

প্রীতম ও ব্যান্ড লালন কনসার্টে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতম ও ব্যান্ড লালন একটি মঞ্চে পারফর্ম করছে, দর্শকদের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার একইসাথে ‘উড়াধুরা’ আর আধ্যাত্মিকতার সুরের মূর্ছনায় মাতবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর বন্ধুরা। আসছে ১৮ এপ্রিল ঢাকার অদূরেই সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ক্লাসরুমের এবারের আয়োজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাসরুম জানায়, ‘এসএসসি ২০০১ ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’ করতে যাচ্ছে ক্লাসরুম। এদিন ক্লাসরুম মাতাতে আসছেন ‘উড়াধুরা’ খ্যাত সংগীতশিল্পী প্রীতম হাসান এবং বাউল রকস্টার সুমি ও ব্যন্ডদল লালন। দুই জনপ্রিয় শিল্পীর মনোমুগ্ধকর পারফরমেন্সে উৎসবমুখর সময় কাটাবে ক্লাসরুম গ্রুপের সদস্যরা।

আয়োজক ক্লাসরুম কর্তৃপক্ষ জানান, ‘এর আগেও নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীরমাসুম ক্লাসরুমের বন্ধুদের মাতিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখের আমেজ নিয়েই আমাদের ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’তে চমক হিসেবে হাজির হচ্ছে প্রীতম হাসান ও ব্যান্ড লালন।’

ক্লাসরুমের এক সদস্য জানান, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।

বিষয়:ঐশী ক্লাসরুম গান তাহসান নগরবাউল জেমস প্রীতম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…