শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এইচএসসি পরীক্ষার কোন প্রশ্ন ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল শিক্ষা বোর্ড।
তিনি আরো বলেন, “নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষক কে প্রশিক্ষনের আওতায় আনা হবে। প্রজুক্তি নির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষে সরকার কাজ করছে।”
মন্ত্রী বলেন, “২০০১ সালে পাবলিক পরীক্ষা এক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্থির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রনয়ন করা হবে।”
মন্ত্রী আরো বলেন, “যে কোন পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোরস ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় গুলোতে কোন সেশন জট থাকতে পারবে না।”







