চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী জনসভায় অঝোরে কেঁদে ভোট চাইলেন এমপি দুদু

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১০:০২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
নির্বাচনী জনসভায় এমপি দুদু অঝোরে কেঁদে ভোট চান, বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি আমার জীবনের শেষ নির্বাচন। আমি আর কোন নির্বাচন করব না, উল্লেখ করে জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. সামছুল আলম দুদু বলেছেন, শেষ নির্বাচনে আমার নৌকা মার্কায় আরেকবার ভোট দিয়ে অসমাপ্ত কাজ করার সুযোগ দেন। আমার রাজনৈতিক জীবনে কাউকে কখনো ধোঁকা দেইনি, কাউকে কখনো বকা দেইনি, কাউকে কখনো মিথ্যা মামলায় হয়রানি করিনি, জেলে পাঠাইনি। সবাইকে সাথে নিয়ে দিনরাত উন্নয়নের কাজ করেছি।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটি চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে কেঁদে কেঁদে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. সামছুল আলম দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের মার্কা, দেশকে এগিয়ে নেওয়ার মার্কা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা। নেত্রী আমাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। আমি যেন এ আসনটি আবারও নেত্রীকে উপহার দিতে পারি।

Banglabid

দুদু বলেন, আমার বিরোধী পক্ষের লোক যখন নৌকা মার্কায় নির্বাচন করে আমি কখনও তাদের বিরোধিতা করি না। কিন্তু তারা আমার নৌকার ভোট এলেই বিরোধিতা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে নৌকার নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম রকেট, সিনিয়র সহ-সভাপতি রাজা চৌধুরী, সহ-সভাপতি জাহিদুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু এবং সদস্য শ্রী নন্দলাল পার্শী।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, যুগ্ম-সম্পাদক সুমন চৌধুরী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল শহিদ মঞ্জু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিন্নুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আঞ্জুমান-আরা আঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা।

Reneta

জনসভায় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে ব্যানার পোস্টারসহ মিছিল সহকারে এসে নৌকার পক্ষে শ্লোগান দেন দলীয় নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি দুদুজয়পুরহাট-১জাতীয় নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকার প্রচারণায় সৌদি আরব মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

পরবর্তী

বরিশাল-২: নৌকার মেননকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

পরবর্তী
বরিশাল-২ নির্বাচনী সভায় নৌকার মেননকে সমর্থন জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল-২: নৌকার মেননকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নির্বাচনী প্রচার সভায় বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাবে: নানক

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT