চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষায় এই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
- লিড নিউজ, - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ ও মোবাইল অ্যাপের জন্য পডকাস্টের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। এর ফলে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সংবাদ আর পড়ার দরকার হবে না। চ্যানেল আই অনলাইনের যেকোন সংবাদের অডিও বাটনে ক্লিক করলে হুবহু সেই সংবাদটি শোনা যাবে।

কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে অডিও থাকলেও বিশ্বব্যাপী বাংলা ভাষার সাইটগুলোর মধ্যে চ্যানেল আই অনলাইনই প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে টেক্সট সংবাদের সঙ্গে থাকছে এর অডিও ভার্সন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে চ্যানেল আইয়ের নতুন এই সংযোজন।

এ সংযোজনের বিষয়ে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, বাংলাদেশের টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ইতিহাসে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছে চ্যানেল আই, অনেক ক্ষেত্রেই চ্যানেল আই অনেক বিষয় প্রথম নিয়ে এসেছে। প্রথম পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস তার এক উজ্জ্বল উদাহরণ।

জাহিদ নেওয়াজ খান

জাহিদ নেওয়াজ খান বলেন, ইন্টারনেটের এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাটজিপিটি যেমন সাংবাদিকতার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছে; তেমনি সম্ভাবনার দ্বারও খুলছে অনেক। একটি টেক্সট নিউজের সঙ্গে হুবহু এর অডিও ভার্সন অনলাইন অডিয়েন্সের জন্য এক নতুন জগত।

তিনি বলেন, বিশেষ করে যারা মোবাইল ফোনে ব্যস্ততার মধ্যে নিউজ সাইটের সংবাদ তাৎক্ষণিক জানতে চান, তারা নিজের কাজ করার সময়েই অডিও পডকাস্ট শুনে পূর্ণাঙ্গ সংবাদটি জেনে নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন পডকাস্টপডকাস্ট সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT