চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

বরিশালে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

সাঈদ পান্থসাঈদ পান্থ
১০:১৮ অপরাহ্ণ ০৯, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল, রাজনীতি
A A

এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

মঙ্গলবার (৯ জুন) বরিশাল নগরীর সদস্য রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, সরকারের উচিত বিরোধী দল বা সংসদের বাইরের দলগুলোকে রাজনৈতিক প্রোগ্রাম করতে কোন প্রকারের বাধা না দেয়া। গণতন্ত্রের একটি কুঠারাঘাত আরও দশটি কুঠারাঘাতকে ইনভাইট করবে। একপর্যায়ে সরকার অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার হবে। আমরা চাই না কোন সরকার স্বৈরাচারী হোক। আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে জাতীয় পার্টির করণীয় শীর্ষক মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না। তাই যদি হয়ে থাকে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা তা প্রেসিডিয়াম মিটিংয়ে আলোচনা হবে। প্রথম বছরেই সরকার যদি  নির্বাচনে অনিয়ম করে তবে এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না।

তিনি বলেন, এ দেশের লক্ষ কোটি টাকার দুর্নীতি আগেও হয়েছে এখনও হচ্ছে। দুর্নীতি কমিয়ে জনগণের ওপর করের চাপ ও জ্বালানির দাম কমানোর আহ্বান জানান তিনি।

Reneta

যে সরকার দুর্নীতি কমাতে পারে না তার জ্বালানির দাম বাড়ানোর কোন অধিকার নেই বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব।

জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিম উল ইসলাম হাবুলের সভাপতিত্ব এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কীর্তনখোলা মিলনায়তনজাতীয় পার্টির বরিশাল মহানগরজাতীয় পার্টির মহাসচিবব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT