৭ হাজার পর্বের মাইলফলক অতিক্রম করে রেকর্ড গড়েছে দেশের টেলিভিশন ইতিহাসের প্রথম টকশো ‘তৃতীয় মাত্রা’। বড় এই অর্জন উদ্যাপন করতে ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় মাত্রার কাছে বরাবরের মতো ‘নিরপেক্ষ অবস্থান’ প্রত্যাশা করেন অতিথিরা। আর চ্যানেল আই পরিবারও সততা, নিষ্ঠা আর অরাজনৈতিক অবস্থানে থেকে তৃতীয় মাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘তৃতীয় মাত্রা কাঠগড়া’ নামের নতুন অনুষ্ঠানের ঘোষণা দেয়।






