চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনো প্রকাশ করার অনেক কিছু আছে, মিডিয়া সব প্রকাশ করছে না’

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ড. মো. আব্দুর রাজ্জাক খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
টক শো চলাকালীন চ্যানেল আই অনলাইন স্টুডিও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. আব্দুর রাজ্জাক খান ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদমাধ্যমের অবস্থা নিয়ে৷

ডয়চে ভেলে: আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন পরিস্থিতি কী?

ড. মো. আব্দুর রাজ্জাক খান: আগে যেটা ছিল সেটা তো ‘গদি মিডিয়া’৷ আগে তো বাংলাদেশে সেই অর্থে সাংবাদিকতা আমরা দেখিনি৷ সাংবাদিকতা যেটা একটা চ্যালেঞ্জিং, সেটা তো ছিল না৷ তবে এখন পর্যন্ত আমি তার কোনো পরিবর্তন দেখছি না৷ আগের মতোই৷ এখনো তো আমরা মিডিয়ায় অনেক কিছু দেখছি না৷ জানি না সরকারের এখানে ভূমিকা কী৷ মিডিয়া , সাংবাদিক যে ফ্রিডম এনজয় করে সেটা এখনো আসেনি৷ মনে হয় সেটা হতে আরও সময় লাগবে৷

Banglabid

কী বৈশিষ্ট্যের কারণে আগের এবং এখনকার মিডিয়া আপনার কাছে একই মনে হয়?

আমার মনে হয় আমাদের মিডিয়াগুলো আগে থেকেই প্রো-পাওয়ার হয়ে গেছে৷ সেল্ফ সেন্সরশিপ আরোপের যে প্রবণতা তৈরি হয়েছে, তা থেকে তারা বের হতে পারেনি৷ তারা আগের সরকারের অন্যায়-অনাচার চেপে রাখতো, প্রকাশ করতো না৷ আর এখনো প্রকাশ করার অনেক কিছু আছে, কিন্তু মিডিয়া সব কিছু প্রকাশ করছে না৷ এই যে মেরে ফেলা, মব জাস্টিস মিডিয়ায় ঠিক মতো আসছে না৷ তবে আমি মনে করি, যত সময় যাবে, মিডিয়া হয়ত আরো স্বাধীন হবে৷

তাহলে এখন সংবাদ মাধ্যম কি নিরপেক্ষভাবে সবকিছু প্রকাশ করছে না?

Reneta

আপনি দেখেন লিঞ্চিং, মব জাস্টিস সবখানে হচ্ছে৷ এটা কেন হবে? এটা সংবাদমাধ্যমে আরো ডিটেইল আসা উচিত৷ সরকার, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর তো এখানে ব্যর্থতা বলবো না, বিচ্যুতি আছে৷ আমার মনে হয়, প্যাটার্নগুলোর পরিবর্তন হয়নি৷ ক্ষমতায় এক সরকার আসবে, সরকার যাবে শুধু এটা হলেই তো হয় না৷

আপনি বলছিলেন মিডিয়ায় এখনো সেল্ফ সেন্সরশিপ আছে৷ এটা কেন? কোনো সমস্যা আছে?
মিডিয়া, মিডিয়া পার্সোনালদের মধ্যে এক ধরনের ভয় থাকে৷ সেই জন্য তারা সেল্ফ-সেন্সর করে৷ আর এর আগে যেটা হয়েছে, মিডিয়া উলঙ্গভাবে সরকারকে সমর্থন করেছে৷ এটা তো কোনো সাংবাদিকতা হতে পারে না৷

আগের ভয়ের অভিজ্ঞতা থেকে কি মিডিয়া এখনো সেল্ফ-সেন্সর করছে?

আমার মনে হয় আগের ভয়ের অভিজ্ঞতা থেকে তারা পর্যবেক্ষণ করছে৷ তারা হয়তো একটু দেখে শুনে এগোতে চায়৷ আগে প্রাইভেট টেলিভিশনগুলো সরকার পরিচালিত বিটিভির নিউজ দেখাতে বাধ্য হতো৷ এখন তো সেই বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া হয়েছে৷ বিটিভির নিউজ বর্জন এক কথা, কিন্তু আমি মনে করি বিটিভির একটা নিউজ দেখানো উচিত৷ তারা তো ন্যাশনাল ব্রডকাস্টার৷ এটা বরং দেখালে মানুষ জানতে পারবে, বিটিভি কি দেখায় আর প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো কী দেখায়৷ জনগণ বুঝতে পারতো যে পার্থক্যটা কোথায়৷

যাকে ‘বাতাবি লেবুর’ বাম্পার ফলনের টিভি বলা হয়, সেই বিটিভির এখন কী অবস্থা? কোনো উন্নয়ন হয়েছে?

বিটিভি তো আমি দেখি না৷ তারপরও আমার মনে হয় না যে, তেমন কোনো পরিবর্তন এসেছে৷ বিটিভি বঙ্গবন্ধু ন্যাশনালাইজ করেন৷ তারপর থেকেই এটা প্রো-পাওয়ার টেলিভিশন৷ সরকারের প্রচার যন্ত্র হিসেবে কাজ করছে৷ যারা যখন সরকারে ছিল, তারাই কেউই চায়নি যে বিটিভি স্বাধীনভাবে পরিচালিত হোক৷

ভয়ের একটা বিষয় তো ঢুকে গেছে৷ তাহলে করণীয় কী? অন্তবর্তী সরকারের কোনো সিগনাল দেয়ার দরকার আছে? প্রধান উপদেষ্টা তো স্বাধীনভাবে সাংবাদিকতা করতে বলেছেন৷

সরকারের সিগনাল দেয়ার বিষয় আছে৷ সরকার পেশাদার সাংবাদিকতা উৎসাহিত করবে, সহায়তা করবে৷ আগে কিন্তু চাপের মুখেও কেউ কেউ স্বাধীন সাংবাদিকতা করেছেন৷ আপনারা যেমন করেছেন৷ আপনারা পেরেছেন, কারণ, আপনারা প্রভাবশালী বিদেশি সংবাদমাধ্যমে কাজ করছেন৷ সরকার মিডিয়া পিপলের সঙ্গে যত বেশি ডায়ালগ করবে, আমার মনে হয় সংবাদ মাধ্যম তত স্বাধীনভাবে কাজ করতে পরবে৷

সরকার কিন্তু এখনো ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা স্বাধীন সাংবাদিকতার পথে অন্যতম বাধা, সেটা এখনও বাতিল করেনি৷ এটা বাতিলের দাবি ছিল সাংবাদিবসহ বিভিন্ন মহলের৷

আমার মনে হয় সরকারের এই আইনটি বাতিল করে দেয়া উচিত৷ আমি ভলতেয়ারের সেই কথাটা বিশ্বাস করি- আমি তোমার মতের সাথে ভিন্নতা পোষণ করতে পারি কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমার কল্লাটা দিয়ে দিতে পারি৷ এটাই সভ্য সমাজের নীতি৷ সরকারের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত৷

সম্পাদক পরিষদ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না করে ঢালাও মামলার সমালোচনা করেছে৷ তারা চাটুকার সাংবাদিকতারও সমালোচনা করেছে৷

আমিও ঢালাও মামলার বিরোধিতা করি৷ এটা বৈষম্য হয়ে গেল না? আপনি বলছেন, আগের চেয়ে ভালো অবস্থার কথা৷ আগেও আমরা ঢালাও মামলা দেখেছি৷ এখনো সেটা হলে তো আর হলো না৷ এগুলো থেকে বেরিয়ে আসতে হবে৷ আমরা মনে হয়, এই সরকার ভিন্নমত প্রকাশে ভয় পায় কিনা৷ ভিন্নমত আসুক না। ভিন্নমত প্রকাশের সুযোগ দিতে হবে৷

‘দালাল সাংবাদিকের’ তালিকা প্রকাশ মুক্ত সাংবাদিকতার পথে বাধা? যে ‘দালাল’, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়৷ মানুষ তাকে প্রত্যাক্ষাণ করবে৷ কিন্তু কোনো সংগঠন এই তালিকা প্রকাশ করতে পারে?

এভাবে কোনো তালিকা প্রকাশ আমি সমর্থন করি না৷ যে অপরাধী, তাকে আপনি আইনের মাধ্যমে ধরেন৷ ইনফর্মেশন অ্যাডভাইজার বলেছেন, যারা এর সঙ্গে জড়িত সাংবাদিক, লেখক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ একজন দায়িত্বশীল মানুষ এভাবে বলতে পারেন না৷ আপনি প্রমাণসহ ধরেন৷

সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের না করে এভাবে কথা বললে তা সাংবাদিকদের জন্য আগের মতো ভয়ের পরিবেশ সৃষ্টি করবে না?

এভাবে ঢালাও কথা, ঢালাও মামলা কোনো সভ্য সমাজে হতে পারে না৷ তাহলে তো আইনের শাসন হলো না৷

স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকরা কী করতে পারেন?

সাংবাদিকদের যে কোনো পরিবেশে ডিগনিটি ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে৷ আর এটা নিয়ে সরকারকে বলতে হবে৷ ডায়ালগ করতে হবে৷ স্বাধীন সাংবাদিকতার দাবি সব সময় জারি রাখতে হবে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গদি মিডিয়াড. মো. আব্দুর রাজ্জাক খানসংবাদ মাধ্যমের অবস্থাস্বাধীন সাংবাদিকতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডা. সজীব হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

পরবর্তী

ইসরায়েলের দাবাড়ুকে হারিয়েছেন বাংলাদেশের ১৫ বর্ষী মনন

পরবর্তী
বাংলাদেশের ১৫ বছর বয়সী মনন ইসরায়েলের দাবাড়ুকে হারিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের দাবাড়ুকে হারিয়েছেন বাংলাদেশের ১৫ বর্ষী মনন

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক কে, শান্ত না পান্ট? জবাবে যা বললেন পান্ট

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT