চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রের স্বার্থেই চতুর্থ স্তম্ভকে বাঁচাতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪০ অপরাহ্ণ ১৮, মে ২০২১
সম্পাদকীয়
A A
বিচারকালে সাংবাদিক রোজিনা ইসলাম ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনা ইসলাম। এই সময়ে দেশের বড় মাপের অনুসন্ধানী সাংবাদিক। তার কাজের ধারাবাহিকতাই আজ তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে। এক বা একাধিক নয়, অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদনের কারণে তিনি আজকের রোজিনা ইসলাম। যাকে পাঠক এক নামে চেনেন। তবে গুটিকয়েক মানুষ তার কাজে ভীত-সন্ত্রস্ত। যারা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ আর জনগণের অর্থ লুটে ব্যস্ত। যখনই তাদের মুখোশ খুলে গেছে, তখনই তারা সত্যকে ঢাকতে ভিন্ন কৌশল অবলম্বন করেছে।

সেই ভিন্ন কৌশলেরই সর্বশেষ নমুনা আমরা গতকাল দেখলাম। রোজিনা ইসলাম ‘দৈনিক প্রথম আলো’র হয়ে কাজ করেন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়।

একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ আজকে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের কোনো সাংবাদিক আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কি না- তা আমরা জানি না। তবে এটা বলতে পারি- হালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-সহ নানা আইনের কারণে স্বাধীন সাংবাদিকতা অনেকটাই বাধাগ্রস্থ। বেশিরভাগ ক্ষেত্রে এসব চাপ এড়ানো সম্ভব হয় না। এরপরও যদি কোনো গণমাধ্যম বা গণমাধ্যমকর্মী রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সাংবাদ প্রকাশ করেই ফেলে, তারপরের পরিস্থিতি খুব একটা সুখকর হয় না।

অথচ এমনটা হওয়ার কথা ছিল না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তিন মূল স্তম্ভের (নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ) পর গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। তার ভূমিকা মূলত পাহারাদারের মতো। এই পাহারাদারের কারণেই কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দুর্নীতি-অনিয়মের খবর জনগণের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা জানতে পারেন। এবং অনেকক্ষেত্রে সেসব বন্ধে পদক্ষেপও নেন। তাই গণমাধ্যম ও তার কর্মীরা কিছু মানুষের বিরাগভাজন হন সব সময়। নিজেদের দুর্নীতি ঢাকতে রাষ্ট্র ও সরকারের দোহাই দিয়ে সেইসব দুর্নীতিবাজরা বাঁচতে চান। আর সমস্যাটা তৈরি হয় সেখানেই।

আমরা মনে করি, রোজিনা ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে। কেননা তার কাজ রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে নয়। গুটিকয়েক অসৎ ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে। নিজের স্বার্থে বা লাভের জন্য তিনি এসব প্রতিবেদন প্রকাশ করেননি। করেছেন মানুষের কল্যাণে।

তাই আমরা চাই, এই ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক। তাদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি রোজিনা ইসলামকে রাষ্ট্রের স্বার্থেই দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। না হলে ভুল বার্তায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রাষ্ট্রেরই।

ট্যাগ: গণমাধ্যমরাষ্ট্রের চতুর্থ স্তম্ভরোজিনা ইসলামসাংবাদিকতাস্বাধীন সাংবাদিকতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন রোজিনার মামলার বাদী

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইনের জন্য ব্যক্তির ছবি, বাংলায় সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

Channel i Online এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

এফএমসিজি খাতে বিজ্ঞাপনদাতাদের জন্য রয়েছে যুগান্তকারী সম্ভাবনা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT