বাংলাদেশ

ঈদযাত্রায় সড়কে যানজট-ডাকা‌তি-ছিনতাই হ‌বে না: ডিআই‌জি

পুলিশ সদস্যরা সড়কে নিরাপত্তা ও নজরদারি চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে পুলিশ সদস্যরা যানজট ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রে‌ঞ্জের ডিআই‌জি সৈয়দ নুরুল ইসলাম ব‌লে‌ছেন, বিগত বছরের চেয়ে এ বছর ঈদযাত্রা হবে নিরাপদ। যানজট না হওয়ার পাশাপা‌শি হাইও‌য়ে‌তে যেন ছিনতাই, ডাকা‌তি না হয় সেক্ষেত্রেও গুরুত্ব দেয়া হয়েছে। এবার সড়কে কোনো যানজট হবে না, ডাকা‌তি ও ছিনতাই হবে না।

নুরুল ইসলাম আজ বুধবার (১৯ এ‌প্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক পরিদর্শন শেষে সাংবা‌দিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এবছর ঈ‌দ যাত্রায় নি‌র্বিগ্নে প‌রিবহন চলাচল করবে। মহাসড়কে ফিটনেস‌বিহীন ও লাইসেন্স ছাড়া কোন পরিবহন চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে কার্যকর করা হয়েছে। ই‌তোমধ্যে ফিটনেস‌বিহীন গা‌ড়িগু‌লো ডাম্পিং‌য়ে নেওয়া হয়েছে। মহাসড়কে হাইও‌য়ে পু‌লিশ ও জেলা পু‌লিশের সদস‌্যরা কাজ কর‌ছে।

ডিআই‌জি বলেন, মহাসড়কে যানজট নিরসনে একা‌ধিকবার মি‌টিং করা হয়ে‌ছিল। সড়কে প্রচুর যানজট, দুর্ঘটনা, ছিনতাইয়ের মত ঘটনাগু‌লো নিয়ে আমরা এক‌টি উদ্যোগ হাতে নিয়ে‌ছি। মঙ্গলবার থেকেই অফিস আদালত ও গার্মেন্টসে যারা কাজ করে তারা ছু‌টি পেয়েছে। গতকাল থেকে আজকে পর্যন্ত প্রচুর মানুষ বা‌ড়ি গিয়েছে এবং আগামীকালও যাবে। আগামীকাল বৃহস্প‌তিবার সফলভাবে মানুষজন বা‌ড়ি পৌছালেই আমরা বলবো মানুষজন সফলভাবে ঈদ যাত্রা সম্পন্ন করেছে।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআই‌জি মাশরুকুর রহমান খা‌লেক, জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) মোঃ সরফু‌দ্দিন প্রমুখ।

বিষয়:ঈদ ঈদযাত্রা ডিআইজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…