রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের মংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি। এপ্রিল মাস জুড়েই তাপমাত্রার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।







