চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল হবে না: সারজিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, মাদারীপুর
A A
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহাত হোসেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না, এটা শতভাগ ঠিক। তবে এই ব্যানারে যেসব মানুষ আছেন তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায় সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

সমন্বয়ক সারজিস আলম আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাবো কিনা, সেটা এখনও আলোচনার বিষয়। তবে আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তি হওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দূর্বল হয়ে যাবো এবং ফ্যাস্টিটরা পুনরায় জায়গা দখল করে নিবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও সকল নেতাকর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন।

Banglabid

মতবিনিময় সভায় সারজিস আলম ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনা ও কিভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফর্মে রাখা যাবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সারজিস আলমের সাথে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়করাসহ মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমাদারীপুরমো. সারজিস আলমসমন্বয়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT