রাজনীতি

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: দলীয় সরকারেন অধীনে কোন নির্বাচন হবে না। সোমবার ৩১ জুলাই বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে এ হুঁশিয়ারি করেন তিনি।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজপথেই ফয়সালা হবে ঘোষণা দিয়ে মির্জা ফখরুল নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে সরকারকে আহ্বান জানান তিনি।

অভিযোগ করে ফখরুল আরও বলেন, বিদেশ থেকে নামচিহ্নহীন ব্যক্তিদের ভাড়া করে এনে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে কথা বলাচ্ছে। এটাকে সরকারের ভাওতাবাজি নাটক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগনকে আর বোকা বানানো যাবে না।

বিষয়:মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…