আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে বলেই মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল নেতা-কর্মীসহ দলীয় নেতারা তার সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্ত হবে। নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের আরো ভালোভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।





