কোটা সংস্কার নিয়ে আদালতের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







