চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাবে আয়না ঘর ছিল, সব অভিযোগের তদন্ত-বিচার হবে: ডিজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A
পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অভিযোগের তদন্তের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, ‘র‍্যাবে আয়না ঘর, গুম, খুনসহ যতো ধরণের অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে ছিল তার তদন্ত করছে কমিশন। আমরা র‍্যাবের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত কয়েকদিন ধরে র‍্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি র‍্যাবের আয়না ঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে। জানতে চাইলে তিনি বলেন: র‍্যাবে আয়না ঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে, আয়না ঘরসহ যে যা অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোরে পরিবর্তন, পরিবর্ধন করিনি।

র‍্যাবের পোশাক পরিবর্তন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন: র‍্যাবের পোশাক পরিবর্তনও ব্যাপারে দাবি উঠেছে। আমরা চিন্তা ভাবনা করছি। আর র‍্যাবের নিজস্ব কোন আইন নাই। পুলিশ আইনে র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছে। র‍্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা ভাবনা করছি এছাড়া আর কোন কোন বিষয় সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যিনি পোশাকটি পড়বেন তারা। আমরা প্রতিদিন ইউনিফর্ম পড়ি, আপনারা প্রতিদিন প্যান্ট শার্ট, স্যুট, পায়জামা পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাক পড়েন। একজন ভালো ব্যক্তি যে পোশাকি পড়েন না কেন আমরা ভালো জিনিসে পাবো। কিন্তু একজন খারাপ ব্যক্তি যে পোশাকি পড়েন না কেন আমরা ভালো জিনিস কিন্তু পাবো না। এখানে পোশাকে চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির মানসিকতা। এরপরও আমরা র‍্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখেছি।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাঘর র‍্যাবএকেএম শহিদুর রহমানর‌্যাব ডিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT