বাংলাদেশ

দুর্ঘটনা নিয়ে গোপন করার কিছু নেই: বিমানবাহিনী প্রধান

বিমানবাহিনী প্রধান দুর্ঘটনা নিয়ে গোপন করার কিছু নেই বলে মন্তব্য করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবাহিনী প্রধান দুর্ঘটনা নিয়ে গোপন করার কিছু নেই বলে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনাতো দুর্ঘটনাই।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত পাইলটের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্ঘটনা বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটি তদন্ত করে বের করবে কি ঘটেছিলো। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

হাসান মাহমুদ খাঁন দাবি করেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলো বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না।

বিমানবাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূল লক্ষ্য।।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপোষ করে না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিবো। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।

তিনি আরও বলেন, প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।

বিষয়:এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বিধ্বস্ত বিমানবাহিনী প্রধান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…