জনপদ

বরিশালে ৩১১ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

বরিশালে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভের ছবি, যেখানে বিভিন্ন স্থাপনা ও বৃক্ষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলনের ৭২ বছর পেরিয়ে গেলেও বরিশালের ৩১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার স্থাপন করা হয়নি।

জানা গেছে, বরিশালের ১০ উপজেলার মোট ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। বাকি ৩১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও দেখা পাওয়া যায়নি ভাষা শহীদের প্রতিকের।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল সদরে স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে মোট ১৫২টি। যার মধ্যে ৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। তবে তথ্য মতে সব থেকে পিছিয়ে রয়েছে মাদ্রাসাগুলো।

অনেক প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও তা জরাজীর্ণ। ফলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও বায়ান্নর শহীদদের বিষয়ে জানতে ও শিখতে পারছে না কিছুই। এছাড়া যেগুলো রয়েছে সেগুলোও সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে।

এই বিষয়ে বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের সাথে জড়িত একটি বিষয়। বরিশালে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ধীরে ধীরে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি হবে।

২১ ফেব্রুয়ারির বিশেষ দিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তবে প্রতিবারের মতো এবারও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই শিক্ষার্থীরা। আর এ কারণে শিক্ষার্থীরা ৫২-র ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারির গুরুত্ব সম্পর্কেও সঠিক ধারণা নিতে পারছে না বলে মনে করেছেন অনেকেই।

বিষয়:শহীদ মিনার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…