চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার রায়ে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
শেখ হাসিনার রায়ে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়াকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। পাশাপাশি, আসন্ন বিজয় দিবস উদযাপনেও কোনো শঙ্কা দেখছেন না সরকার।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে জনমনে অস্থিরতার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।

বিজয় দিবসকে সামনে রেখে কোনো বিশেষ নিরাপত্তার শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন যে কোনো অস্থিরতার শঙ্কা নেই।

তিনি আরও জানান, বিজয় দিবসের কর্মসূচিতেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। তবে, গতবারের মতো এবারও প্যারেড হবে না।

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার (পরে ফেরত দেওয়া হয়েছে) অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এই বিষয়টি এই প্রথম শুনলেন এবং অনুসন্ধান করে দেখবেন।

Reneta

এমন ঘটনাকে অপরাধ হিসেবে দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমি দেখবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসমৃত্যুদণ্ডের রায় কার্যকরসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT