জনপদ

নির্বাচনে বিদেশী চাপ ও সেনা মোতায়েন বিষয়ে যা বললেন নির্বাচন কমিশনার

নির্বাচনে বিদেশী চাপ ও সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে বিদেশী চাপ ও সেনা মোতায়েন বিষয়ক আলোচনা চলাকালে নির্বাচন কমিশনারের বক্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। তিনি বলেন, উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। নির্বাচনে এখনো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, আগামী নির্বাচনে আমেরিকা, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক হবার জন্য আবেদন করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জনান, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে এখনো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তীকালে সিদ্ধান্ত হয় তাহলে সেনা মোতায়েন হলেও তারা ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

অনুষ্ঠানে জেলা প্রসাশক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্ত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…