পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আছে, এটা অস্বীকার করার উপায় নেই। শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌজন্য সাক্ষাত করবেন। নিরাপত্তা ও গণমাধ্যম সব মিলিয়ে এবারে জাতিসংঘে যাচ্ছেন ৫৭ জন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন।
তার আগে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।









