চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‌’ভারতের প্রতি বিদ্বেষ নেই, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় নয়’

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
জনতা সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে স্লোগান দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় নয়। ছোট-বড় কিংবা প্রতিবেশী যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে জীবন দিয়ে হলেও ওলামায়ে কেরাম তা প্রতিহত করবে। ভারতের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই। তাই ভারতের সরকার ও জনগণেরও উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার মধ্যে দিয়ে সার্বভৌমত্বকে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আধিপত্যবাদবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব শাইখুল হাদিস মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা হাজার বছর ধরে ইসলামের উদার দর্শন সুফিধারায় বিশ্বাসী। আর তাই এদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আবদ্ধ। অথচ ভারত সরকার এবং তাদের গণমাধ্যমগুলো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি অপচেষ্টা করছে।

Banglabid

সার্বভৌমত্ব রক্ষা সুন্নি ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ শায়খ সৈয়দ মুহাম্মদ হাসান আযহারীর সভাপতিত্বে ও মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রভাষক শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী।

বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এড. হেলাল উদ্দিন, আহলে সুন্নাতে দপ্তর সচিব মুফতি আবদুল হাকিম নঈমী, মাওলানা হাবিবুর রহমান কাদেরী, সিএ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক এড. আবুল কালাম আজাদ, মাওলানা মুফতি মাসউদ হোসাইন, জাবের হোসাইন প্রমুখ।

বক্তারা আরও বলেন, যারা নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের অন্যদের নিয়ে মাথা ঘামানো উচিত নয়। বাবরী মসজিদ ধ্বংস, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতনের ইতিহাসের মত কোন কালো অধ্যায় বাংলাদেশের নেই।

Reneta

এসময় বক্তারা সকল ধর্মের মানুষের কাছে অত্যান্ত শ্রদ্ধার তীর্থস্থান আজমীর শরীফের হযরত খাজা মইনুদ্দিন চিশতি (রহ.)’র মাজারকে হিন্দু মন্দিরের অংশ দাবি করে হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তর মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশউদার দর্শন সুফিধারাস্বাধীনতা-সার্বভৌমত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT