বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই

জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও জলবায়ু সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সাংবাদিক ও অতিথি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ূ পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই। নয়ছয়ের কথা যেগুলো শুনেছেন সেগুলো বহুত আগের কথা।

বুধবার ৬ নভেম্বর দুপুরে টাঙ্গাইলে বুরো বাংলাদেশ অডিটোরিয়ামে স্থানীয় একটি পরিবেশবাদি সংগঠনের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর একটি পরিবর্তিত গাইড লাইনের অধীনে সাতটি সরকারি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সেখানে আশা করি নয়ছয়ের কথাটা আপনারা শুনবেন না। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইড লাইনের কারণে অনেকগুলো বাদ দেয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন ইটভাটার অনুমতি দেয়া বন্ধ করে দিয়েছি। কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের পর কোন সরকারি নির্মাণে আর পোড়ানো ইট ব্যবহার করা হবেনা। কোনো সভ্য দেশে মাটি দিয়ে ইট পুড়িয়ে বিল্ডিং বানায় না। তারা বিকল্পে চলে গেছে। আমাদেরকেও বিকল্পে চলে যেতে হবে।

তিনি বলেন, এখন পলিথিন একটা নিষিদ্ধ জিনিস। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও নিষিদ্ধ। পলিথিন সস্তা এ ধারণা ঠিক না। এটা ১০০ বছরেও পৃথিবী থেকে যাবে না। পলিথিন ব্যবহার বন্ধ করলে দেশীয় জিনিসগুলো ফিরে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও বুরো বাংলাদেশের পরিচালক ফারমিনা হোসেন প্রমুখ।

বিষয়:অন্তর্বর্তী সরকার সৈয়দা রিজওয়ানা হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…