প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুবই অভাব। গবেষণায় আমরা অনেক অনুদান দিয়ে থাকি। আমি চাই আপনারা গবেষণায় বেশি করে মনোনিবেশ করবেন। যত অর্থ লাগবে আমরা দেবো।
প্রধানমন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন।
তিনি বলেন, সবাই এখন ঢাকায় থাকতে চায়। কিন্তু ঢাকার বাইরেও এখন সব ধরণের সুযোগ-সুবিধা আছে। আমি চাই, সবাই যার যার জায়গায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু ছড়াচ্ছে। সবার সচেতনতা এখন বেশি জরুরি।







