চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই বলে ইসি সচিবের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে, আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা চলছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দিব।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী, তো সবকিছু যে শতভাগ করা সম্ভব নয়। এটা আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। এখন সবকিছুই মেপে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই এডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এই ফ্লেক্সিবিলিটি তো আছে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি দেখছি না। আমার মনে হয় না আপনারা হয়তো আরো ভালো জানেন আমাদের থেকে যে, আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমার বিশ্বাস হয়নি।

Reneta

আরপিও সংশোধন বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপির চিঠি দেওয়া প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আরপিও নিয়ে বিএনপি থেকে চিঠি দিয়েছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখতার আহমেদআসন্ন জাতীয় সংসদ নির্বাচনইসিনির্বাচন কমিশনসচিবলায়সিনিয়র সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT