বাংলাদেশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে বার্তা আইন উপদেষ্টার

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার বক্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, কয়েকটি বিষয়ে সংস্কার নিয়ে এখনও দ্বিমত আছে। গণভোট কখন হবে ও ভোটের বিষয় কি এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে।

আজ (৩ নভেম্বর) সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল।

রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলই নীতিগতভাবে একমত হয়েছিল।

তবে গণভোটের সময় নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে, আবার কেউ নির্বাচনের কাছাকাছি সময়ে তা আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

বিষয়:আইন উপদেষ্টা সংস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…